Monday, April 6, 2026

জয়েন্ট এন্ট্রাস এবং নিট স্থগিতের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মহামারি আবহে জয়েন্ট এন্ট্রাস এবং নিট পরীক্ষা স্থগিত রাখার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স ও ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা হওয়ার কথা। বিভিন্ন রাজ্যের ১১ জন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স এবং নিট স্থগিত রাখার আবেদন জানান। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না দেশের শীর্ষ আদালত।

সোমবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জয়েন্ট ও নিট পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ করে দেন। আদালতের বক্তব্য, “স্বাভাবিকভাবেই জীবন চলছে। তাহলে পরীক্ষা স্থগিত রাখার প্রশ্ন আসে না। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে ফেলতে চাইনা। পরীক্ষা স্থগিতের আর্জি ভিত্তিহীন। তাই এই আবেদন খারিজ করা হচ্ছে।”

প্রসঙ্গত, মহামারির কারণে একাধিকবার জয়েন্ট এন্ট্রাস এবং নিট পরীক্ষার সূচি পরিবর্তন হয়েছে। শেষমেষ সেপ্টেম্বর মাসে পরীক্ষার দিন স্থির করা হয়। এরপরই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানান পড়ুয়ারা। আবেদনে তাঁরা বলেন, “পরীক্ষার্থী এবং অভিভাবকদের জীবনের কথা মাথায় রেখে আপাতত পরীক্ষা স্থগিত রাখা হোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তারপর পরীক্ষা সূচি প্রকাশ করা হোক।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...