Saturday, April 18, 2026

কংগ্রেস জানে না বাবরি মসজিদের তালা কে খুলেছিল, কটাক্ষ সিন্ধিয়ার

Date:

Share post:

বাবরি মসজিদ প্রসঙ্গে কংগ্রেসকে তোপ দাগলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রীতিমতো কটাক্ষের সুরে সিন্ধিয়া বলেন, কংগ্রেস নিজেই জানে না রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা খুলেছিলেন কি না। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ এবং কংগ্রেস সাংসদ শশী থারুরকে নিজের বক্তব্যে নিশানা করেন তিনি।

সোমবার ইন্দোরে যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিজেপিতে যোগ দেওয়ার এই প্রথম মধ্যপ্রদেশে যান তিনি। বিমানবন্দরে তিনি বলেন, “কমলনাথ বলছেন রাজীব গান্ধী বাবরি মসজিদে তালা খুলে ছিলেন। আবার শশী থারুর বলছেন রাজীব গান্ধী তালা খোলেননি। কংগ্রেস নিজেই জানে না রাজীব গান্ধী কী করেছেন।” একইসঙ্গে মধ্যপ্রদেশে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে দায়ী করেন জ্যোতিরাদিত্য।

প্রসঙ্গত, গত ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজোর দিন কমলনাথ বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা প্রথম খুলেছিলেন। আবার শশী থারুর বলেন রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা খোলেননি। সেই প্রসঙ্গে জ্যোতিরাদিত্যর কটাক্ষ কংগ্রেসকে।

Related articles

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...