Saturday, May 30, 2026

দুই নারীকে উদ্ধারে সাগরে ঝাঁপ দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট!

Date:

Share post:

সাগরে সাঁতার কাটার সময় বিপদে পড়েছিলেন দুই নারী। সেই দৃশ্য দেখে তাদের সাহায্য করতে কোনও কিছু না ভেবে সাগরে ঝাঁপ দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো। অভূতপূর্ব ও অসাধারণ মানবিকতাসম্পন্ন এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপর থেকেই নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন পর্তুগালের প্রেসিডেন্ট।

খবরে প্রকাশ, পর্তুগালের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলগার্ভ সৈকতে ছোট নৌকায় করে সাগরে ভেসে বেড়ানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন দুই নারী। সেইসময় ওই সমুদ্রসৈকতে ছিলেন প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো। দুই নারীকে বিপদে পড়তে দেখে কোনওরকম প্রোটোকলের তোয়াক্কা না করে প্রেসিডেন্ট নিজেই তাদের উদ্ধারে সাগরে ঝাঁপ দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট মার্সেলো যখন সাঁতরে ওই দুই নারীকে বাঁচাতে এগিয়ে যাচ্ছেন ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন অন্য এক ব্যক্তি। এরপর কিছুক্ষণের মধ্যেই জেট স্কি নিয়ে পৌঁছে যান আরেকজন। সেই ব্যক্তিই ছোট নৌকাটিকে তীরে ঠেলে এগিয়ে দেন। পরে এ সম্পর্কে প্রেসিডেন্ট জানান, সাগরে তীব্র স্রোত থাকায় ওই দুই নারী ছিটকে পড়ে যান। ওইসময় স্রোতের তীব্রতার কারণে তারা সাঁতারও কাটতে পারছিলেন না। তাই তাঁদের বাঁচানোর চেষ্টাতেই সাগরে ঝাঁপ দিয়েছিলেন।

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...