Monday, April 6, 2026

পুরসভা ও সমবায় ব্যাঙ্কের কোটি-কোটি টাকা তছরূপ, তল্লাশির মুখে অর্জুন?

Date:

Share post:

সমবায় ব্যাঙ্কের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ। আর তার জেরেই তল্লাশির মুখে পড়ার প্রবল সম্ভাবনা বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। একটি সূত্র জানাচ্ছে, এবার তল্লাশি হবে আটঘাট বেঁধেই। অর্থাৎ সরকারিভাবে সার্চ ওয়ারেন্ট নিয়েই নামছে পুলিশ।

কী অভিযোগ অর্জুনের বিরুদ্ধে? জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভা ও ভাটপাড়া কো-অপারেটিভ থেকে বেআইনিভাবে টাকা সরানো হয়েছে অর্জুন সিংয়ের আত্মীয়দের নানা কোম্পানি ও ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রশ্ন হচ্ছে এই টাকার পরিমাণ কত? একটি সূত্র জানাচ্ছে, অঙ্কটি কম করে ১০০ কোটি টাকা হবে।

ইতিমধ্যে ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের তছরূপ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আর তাতেই দেখা যাচ্ছে, শুধু ২০১৮-২০১৯ আর্থিক বছরে ১১.৫ কোটি টাকার গরমিল। আর এই গরমিল দেখার পরেই ২০১৬-১৭-র হিসাবও খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, বিরাট একটি ঘোটালা সামনে আসছে। অন্যদিকে ভাটপাড়া পুরসভার আর্থিক অনিয়মের তদন্ত করতে গিয়ে পুলিশ দেখেছে, শুধু ২০১৯ সালেই ৪.৫ কোটি টাকার গরমিল। অনুমান করা হচ্ছে, এই তদন্ত ২০১৬ থেকে শুরু করলে তছরূপের অঙ্ক বিরাট অঙ্কে গিয়ে দাঁড়াবে। তদন্তের প্রাথমিক গতি-প্রকৃতি থেকে পুলিশের অনুমান কেলেঙ্কারি বা তছরূপের পরিমাণ ১০০ কোটি পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে বিপদ বাড়ছে অর্জুন সিংয়ের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...