Tuesday, April 14, 2026

শারীরিক অবস্থার উন্নতি প্রণব মুখোপাধ্যায়ের , ট্যুইট করে জানালেন অভিজিৎ

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন । তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । ট্যুইট করে এমনটাই জানালেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
এই বিষয়ে অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইটারে লেখেন, “আপনাদের শুভকামনায় এবং চিকিৎসকদের কঠিন পরিশ্রমে আমার বাবার অবস্থা এখন স্থিতিশীল। তাঁর শরীরের সমস্ত প্যারামিটারগুলি নিয়ন্ত্রণেই রয়েছে।
এর পরেই তিনি লেখেন, ” বাবার শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।”

উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রকম রয়েছে। গত সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে তিনি গভীর কোমায়।তবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। উল্লেখ্য, মঙ্গলবার ছিল প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী। তাঁদের কন্যা শর্মিষ্ঠা টুইট করে মায়ের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...