Tuesday, June 23, 2026

কলেজে ভর্তির তথ্য এবার পোর্টালে, উদ্যোগ রাজ্যের  

Date:

Share post:

এবার কলেজে ভর্তির যাবতীয় তথ্য মিলবে একই জায়গায়। আর তাই রাজ্য সরকার চালু করছে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল। কী জানা যাবে সেখানে? কোন কলেজে কোন কোন বিষয় পড়ানো হয়। অনার্সের পাশাপাশি জেনারেল কোর্সে কোন কোন বিষয় পড়া যাবে। বিষয় কম্বিনেশন সম্পর্কিত তথ্য মিলবে সেখানে।

এর আগেই স্কুলপড়ুয়াদের সুবিধার্থে ‘বাংলার শিক্ষা’ পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। এবার কলেজ পড়ুয়াদের জন্য উদ্যোগ নিল উচ্চ শিক্ষা দফতর। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, একটি মানচিত্র রয়েছে এই পোর্টালে। একজন পড়ুয়া যে জেলার কলেজে ভর্তি হতে চান, মানচিত্রে সেই জেলার উপরে ক্লিক করলে কলেজ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। এরপর কলেজের নামের উপর ক্লিক করলে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট খুলে যাবে। কলেজ সম্পর্কিত সব তথ্য এক জায়গায় এক ছাতার তলায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। বিকাশ ভবন সূত্রে খবর, কলেজের পর আপলোড করা হবে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিস্তারিত তথ্য।

জানা গিয়েছে, পড়ুয়াদের পাশাপাশি এর মাধ্যমে উপকৃত হবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ই পেনশনের তথ্য পাওয়া যাবে পোর্টালের মাধ্যমে। পাশাপাশি কলেজ ভর্তি তথ্য বিকাশ ভবনে পাঠাতে হবে না। সরাসরি কলেজ কর্তৃপক্ষ এই পোর্টালে আপলোড করতে পারবে। একইসঙ্গে পড়ুয়াদের জন্য থাকবে কন্যাশ্রী সহ অন্যান্য মেধাবৃত্তির বিস্তারিত তথ্য।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...