Monday, April 13, 2026

নামেই “শৃঙ্খলাবদ্ধ” দল, কাটোয়ায় গোষ্ঠীকোন্দলের জেরে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান

Date:

Share post:

ফের বিজেপিতে বড়সড় ভাঙন। এবার গেরুয়া শিবিরের শক্তঘাঁটি বলে পরিচিত পূর্ব বর্ধমান জেলার
কাটোয়াতে বিজেপি ছেড়ে প্রায় ৬০০ জন সক্রিয় কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। জানা গিয়েছে, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই তাঁরা যোগ দিয়েছেন তৃণমূলে। ঘাসফুল শিবিরে যোগদান পর্বে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিজেপির এই ভাঙনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শাসক শিবির। অন্যদিকে শক্তি কমায় কপালে ভাঁজ গেরুয়া শিবিরের।

প্রসঙ্গত, গতবছর লোকসভা নির্বাচনে গোটা রাজ্যের মত এই কাটোয়াতেও ভালো ফল করেছিল ভারতীয় জনতা পার্টি। ২০১৯ লোকসভা নির্বাচনে কাটোয়া বিধানসভার ক্ষেত্র থেকে ভালো ফল করেছিল গেরুয়া শিবির। এমনকি, কাটোয়া পুরসভার অধিকাংশ ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু লোকসভা নির্বাচনের কয়েক মাস পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় বিজেপি শিবিরে। আদি বিজেপি এবং নব্য বিজেপি তার মধ্যে কোন্দল চরমে পৌঁছায়। তারপরই এই দলবদল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংগঠনের শ্রীবৃদ্ধি তো দূরের কথা, অশান্তিতে জেরবার হয়ে উঠেছে বিজেপি। কিন্তু বিজেই নেতারা বড়াই করে বলে থাকেন, দলীয় শৃঙ্খলায় তাঁদের কাছে নাকি কেউ নেই। অথচ, এমন “শৃঙ্খলাপরায়ণ”
দলেই ফাটল ধরছে। গোটা রাজ্যজুড়ে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের হিড়িক পড়েছে। যা নিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছেন গেরুয়া নেতৃত্ব। অন্যদিকে, আত্মবিশ্বাসের টগবগ করে ফুটছে ঘাসফুল শিবির।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...