Wednesday, April 29, 2026

দেশ জুড়ে ক্যান্সারের বাড়বাড়ন্ত, আশঙ্কার কথা শোনাল আইসিএমআর

Date:

Share post:

ভারতে ক্যান্সার আক্রান্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। দেশজুড়ে আগামী ৫ বছরে উদ্বেগজনক ভাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে। এমন তথ্যই দিচ্ছে আইসিএমআর।

আইসিএমআর জানিয়েছে, ২০২০ সালে সারা দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ৷ ২০২৫ সালের মধ্যে ১২ শতাংশ বৃদ্ধি পাবে মোট আক্রান্তের সংখ্যা। আগামী পাঁচ বছরের সেই সংখ্যাটা হবে ১৫ লক্ষ। ওই রিপোর্টে আইসিএমআর উল্লেখ করেছে, তামাক সেবনের কারণে ক্যান্সারে আক্রান্ত হন ২৭.১ শতাংশ৷ পুরুষদের মধ্যে ফুসফুস, মুখ গহ্বর, স্টম্যাক ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। স্তন, ইউটেরাসে ক্যান্সারে আক্রান্ত হন মহিলারা।

ভারতে মোট ক্যান্সার আক্রান্তের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলার সংখ্যা প্রায় ২ লক্ষ। পুরুষ ও মহিলা মিলিয়ে ২ লক্ষ ৭০ হাজার জন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে ক্যান্সার আক্রান্ত হন। ২০২০ সালের ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম রিপোর্ট অনুযায়ী, চলতি বছর পুরুষদের মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭৯ হাজার ৪২১৷ ৫ বছরে তা বেড়ে হতে পারে ৭ লক্ষ ৬৩ হাজার ৫৭৫৷ ক্যান্সার আক্রান্ত মোট মহিলার সংখ্যা ৭ লক্ষ ১২ হাজার ৭৫৮৷ ২০২৫ সালে তা হতে পারে ৮ লক্ষ ৬ হাজার ২১৮৷

Related articles

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...

ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন চাঞ্চল্য ছড়ালো পানিহাটি বিধানসভার আগরপাড়া এলাকায়। বুধবার সকালে ভোট দিয়ে বেরোনোর পর নিজ নির্বাচনী...

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...