Monday, April 6, 2026

করোনা মোকাবিলায় বাংলার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন নির্মল মাজি

Date:

Share post:

আরও একবার বিরোধীদের যোগ্য জবাব দিল রাজ্য সরকার। এমন করোনা সঙ্কটকালে আন্তর্জাতিক মহলের তরফে সাধুবাদ ছিনিয়ে আনল পশ্চিমবঙ্গ। রাষ্ট্রসংঘের শান্তি পরিষদ থেকে করোনা মোকাবিলায় পারদর্শীতার জন্য প্রশংসা আদায় করে নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার মানবদরদী ভাবমূর্তি বজায় রেখে জনসাধারনের পাশে দাঁড়িয়েছে। রাষ্ট্রসংঘের তরফ থেকে পাঠানো ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’ শংসাপত্রে এমনই প্রশংসার কথা উল্লেখ করা হয়েছে।

জাপানে অবস্থিত ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ই-মেল করে ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’-এর বার্তা দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির সভাপতি নির্মল মাজিকে পাঠানো হয়েছে ওই ই-মেল। সেই বার্তায় জানানো হয়েছে, করোনা মোকাবিলায় আপনারা মানবদরদী হয়ে কাজ করছেন। মানবজাতি আপনাদের হাতে নিরাপদ। আপনাদের হাতে শংসাপত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের প্রতিনিধিদের জাপানে আমন্ত্রণও জানানো হয়েছে। এছাড়াও করোনা যোদ্ধা হিসেবে আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন নির্মল মাজি।

এ প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির সভাপতি বলেন, “দিদির সততা এবং দায়বদ্ধতার কাজে আমি শুধু একজন সৈনিক মাত্র। দিদির কাছ থেকেই শেখা কীভাবে কাজ করতে হয়। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য করতে ঘণ্টার পর‌ ঘণ্টা বিভিন্ন হাসপাতালে ঘুরে বেরিয়েছি। কখনও মেডিক্যাল কলেজ, কখনও বেলেঘাটা আইডি, কখনও আবার চিত্তরঞ্জনের মতো হাসপাতালে। আজকের এই সম্মান আমি আমার পথপ্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম। তাঁর নির্দেশ মতোই কাজ করে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। আর তাতেই এই স্বীকৃতি।”

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...