Monday, April 6, 2026

‘ব্ল্যাক মুন’এর ছবি প্রকাশ নাসার, তবে কী এই কালো চাঁদ?

Date:

Share post:

সত্যি কি চাঁদ কালো হয়? অবশ্যই হয়। চাঁদ সব সময় উজ্জ্বল হয় না। কখনও কালো চাঁদও দেখা যায়। তবে তা খালি চোখে দেখা সম্ভব নয়।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা কালো চাঁদের ছবি পোস্ট করেছে। ছবিটি ১৮ অগাস্ট রাতের। এদিনই কালো চাঁদ দেখা গিয়েছিল। তবে আমাদের এখানে যেহেতু দিন ছিল সে কারণে চোখে পড়েনি কারোর।

চাঁদের যে অংশটা চোখে পড়ে না তাকে ব্ল্যাক মুন বলা হয়। কালো চাঁদ পৃথিবীর প্রতিটি অংশ থেকে ৩২ মাসের ব্যবধানে দেখা যায়। এবছর এই ব্ল্যাকমুন ১৮ অগস্ট রাত ১০ টা ৪১ মিনিটে দেখা গিয়েছিল। কিন্তু ভারতে তখন ১৯ অগাস্ট সকাল ৮ টা বেজে ১১ মিনিট। তাই আমরা এ দৃশ্য থেকে বঞ্চিত ছিলাম।

আবার ২০২২ সালে ৩০ এপ্রিল দেখা যাবে ব্ল্যাক মুন। এসময় চাঁদ পুরোপুরি আকাশে মিশে যায়। দেখা যায় না সহজে। তবে এমন ঘটনা বিরল। সাধারণত সাড়ে ২৯ দিনে চাঁদের চান্দ্রমাস হয়। এক মাসে একটাই পূর্ণিমা হয়। তবে একই মাসে দু’বার পূর্ণিমা হলে দ্বিতীয়বার তাঁকে নীল চাঁদ বলা হয়। ঠিক একই রকমভাবে অন্যদিকে দ্বিতীয়বার অমাবস্যা হলে তাকে ব্ল্যাক মুন বলে।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...