Friday, June 26, 2026

সুশান্ত-মৃত্যু মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য CBI-এর হাতে

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর CBI তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক সর্বভারতীয় চ্যানেলের তরফে জানানো হয়েছে, সুশান্ত – মৃত্যু মামলার তদন্তে প্রথমেই মুম্বই পুলিশের দুজন DG-কে জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুশান্তের মৃত্যু মামলায় এ পর্যন্ত প্রাপ্ত নথিগুলির মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতিও CBI লক্ষ্য করেছে। একাধিক তথ্য প্রমানের মধ্যেও ধোঁয়াশা রয়েছে। এই সব বিষয়ে স্পষ্টভাবে জানতেই CBI জিজ্ঞাসাবাদ করতে চলেছে ওই দুই DG-কে৷ এই জেরার পরই CBI প্রয়োজনীয় পদক্ষেপ করবে৷

অন্যদিকে ওই সর্বভারতীয় চ্যানেলের প্রতিবেদনে নতুন এক অভিযোগও উঠে এসেছে৷ গত ফেব্রুয়ারি মাসে সুশান্তের পরিবারের তরফে না’কি তাঁর জীবনহানির আশঙ্কার কথা বান্দ্রা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু লিখিত অভিযোগ পাওয়ার পরেও কেন পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি এই ব্যাপারটিও ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে৷

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...