Monday, April 6, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সতর্কতা

Date:

Share post:

নিম্নচাপে নাজেহাল অবস্থা হতে চলেছে দক্ষিণবঙ্গের। রবিবার ফের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির উপকূল পরিস্থিতি রয়েছে। এর প্রভাবে সোম-মঙ্গলবার প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হচ্ছে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু এই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। আগামী ২৪ ঘণ্টায় যা বিরাট আকার ধারণ করবে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস ।আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, একের পর এক নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত চলবে ব্যাপক বৃষ্টি । ভাসবে দক্ষিণবঙ্গ। জলস্তর বাড়তে পারে দক্ষিণবঙ্গের নদীগুলিতে। এর পাশাপাশি উপকূলে বইবে ঝোড়ো হাওয়া।

আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই । বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও।

খারাপ আবহাওয়ার কারণে সমুদ্রসৈকতে জারি হয়েছে সর্তকতা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলে অবস্থান করছে। রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির উপকূল পরিস্থিতি রয়েছে। এর প্রভাবে সোম-মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্র-শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। তবে উত্তরবঙ্গে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...