Wednesday, June 24, 2026

তেলেঙ্গানার জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

Date:

Share post:

তেলেঙ্গানার একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন। অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানার সীমান্তবর্তী শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র এটি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ প্ল্যান্টের ভিতরে থাকা একটি পাওয়ার হাউসে হঠাৎ করেই আগুন লেগে যায়। সেই জলবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে অনেক কর্মী ছিলেন । আগুনের কারণে কমপক্ষে ১০ জন আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ১০ জনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা।  আগুন লাগার ঘটনা প্রথমে কারও নজরে আসেনি । পরে আগুনে ছড়িয়ে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সবাই ।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান , শ্রীসাইলামের বাঁধের তীরে অবস্থিত ওই ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্রটিতে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে ।
এনডিআরএফের একটি দুর্যোগ মোকাবিলা দল বর্তমানে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আটকে পড়া কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উদ্ধারকার্যে তাঁদের সাহায্য করছেন কুরনুলের আত্মকুর দমকল কেন্দ্রের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে ।

বিস্তারিত জানতে, ক্লিক করুনhttps://m.facebook.com/story.php?story_fbid=1572673012894428&id=851611755000561&sfnsn=wiwspmo&extid=NpyIrMUdDtZD0Or3

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...