Tuesday, April 14, 2026

তুফানগঞ্জের রাস্তায় ব্যারিকেড, ভাড়া না মেলায় বিক্ষোভে টোটো চালকরা

Date:

Share post:

তুফানগঞ্জ শহরের বহু রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখায় ভাড়া মিলছে না টোটো চালকদের। আর এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন চালকরা। শনিবার, তুফানগঞ্জ শহরের আলিপুরদুয়ার রোডের নববিচিত্রা ক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। সেখান থেকে মহকুমা শাসকের দফতরে গিয়ে সমস্যা মেটানোর জন্য উদ্যোগ আবেদন জানান টোটো চালকরা।

বিক্ষুব্ধ টোটো চালক সুব্রত সূত্রধর বলেন, “তুফানগঞ্জ শহরের বেশিরভাগ রাস্তায় ব্যারিকেড দেওয়া। কোথাও যাত্রী বা কোন পণ্য নিয়ে যাওয়া যাচ্ছে না। ফলে আমাদের ভাড়া হচ্ছে না। এই অবস্থায় রোজগার বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে”।
টোটো চালকদের অনেকেই দাবি করে জানান, সরকারি ভাবে কন্টেনমেন্ট জোন শুধুমাত্র আক্রান্তের বাড়ি ও সংলগ্ন কিছু বাড়ি নিয়ে করার নিয়ম করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও বহু তুফানগঞ্জ শহরে কোন আক্রান্তের এলাকার গলির রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। যা অন্য অনেক শহরে নেই। এর ফলেই ভাড়া মিলছে না টোটো চালকদের।

Related articles

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯...

কোচবিহারে এবার ৯-এ ৯, শাহের মিথ্যাচার মনে করিয়ে চ্যালেঞ্জ অভিষেকের

কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির মিথ্যাচারের একাধিক উদাহরণ স্মরণ করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশাল র‍্যালি শেষে তিনি বলেন, ২০১৯...