Tuesday, April 14, 2026

নতুন করে তৈরি নিম্নচাপের প্রভাবে আগামী দুদিন টানা বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

নতুনভাবে তৈরি নিম্নচাপের প্রভাবে ২৪, ২৫, ২৬ অগস্ট টানা বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
এমনিতেই দফায় দফায় গত তিনদিনের বৃষ্টিতে বেশ কয়েকটি স্থানে নদীর জলও বাড়ছে। কারণ ঝাড়খণ্ডের জল বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করলে এ রাজ্যের নদীগুলিতে জল আগামী দু’দিন আরও বাড়বে। তার উপর আবার একটি নিম্নচাপ ধাক্কা দিলে রাজ্যে বন্যা পরিস্থিতি আসন্ন বলে উদ্বেগে রয়েছেন নবান্নের কর্তারা। আবহাওয়া দফতর দফতর জানিয়েছে, রবি-সোমবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেটি দক্ষিণবঙ্গের উপর দিয়েই ঝাড়খণ্ড যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হবে বলে মনে করছে হাওয়া অফিস। ঝাড়খণ্ডেও বৃষ্টির মাত্রাও বাড়ার সম্ভাবনা । যা উদ্বেগ আরও বাড়িয়েছে।
নিম্নচাপের প্রভাবে , রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আগামী সোম ও মঙ্গলবার আরও বেশি বৃষ্টিতে ভাসবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। যার পরিমাণ ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারও হতে পারে। বুধবারেও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার জন্য বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটির জেরে সবথেকে বেশি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়। ভালো মাত্রায় বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় । তবে কিছুটা কম পরিমাণে বৃষ্টি পেতে পারে মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলা।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...