Wednesday, March 25, 2026

যেমন কথা তেমন কাজ! বাড়ি বাড়ি করোনা টেস্ট শুরু করলো কলকাতা পুরসভা

Date:

Share post:

যেমন কথা তেমন কাজ। ঘোষণার ২৪ ঘন্টা পেরোনোর আগেই আজ, রবিবার থেকেই কলকাতা পুরসভার সহায়তায় অ্যান্টিজেন টেস্ট শুরু হল শহরে। এ দিন প্রথম টেস্টের কাজ শুরু হল পাইকপাড়ার একটি আবাসনে। প্রসঙ্গত, গতকাল শনিবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়ে ছিলেন, কলকাতা শহরের নাগরিকদের করোনা পরীক্ষার ক্ষেত্রে এবার “ডোর-স্টেপ টেস্টিং” পরিষেবা চালু করবে পুরসভা। বিশেষ হোয়াটস্যাপ নম্বরও (9830037493) দেওয়া হয়েছিল।

কোনও উপসর্গযুক্ত ব্যক্তি নিজের করোনা পরীক্ষা করাতে তাঁকে এই হোয়াটস্যাপে মেসেজ করতে হবে নাম-ঠিকানা-সহ। এবং একসঙ্গে ন্যূনতম ২০ জনকে টেস্টিংয়ের জন্য আবেদন করতে হবে। তারপরই এদিন শুরু হয় সেই পরিষেবা। উত্তর কলকাতার পাইকপাড়ার উমাকান্ত সেন লেনের সূর্যকিরণ আবাসনে প্রায় ৭০ থেকে ৭৫ জন আবাসিকের শরীরের তাপমাত্রা, অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে তা লিপিবদ্ধ করা হয়। এরপর তাঁদের ন্যাজাল সোয়াব সংগ্রহ করেন টেকনিশিয়ানরা।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...