Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রী হিসেবে কাউকেই প্রজেক্ট করা হবেনা, জানালেন বিজয়বর্গীয়

Date:

Share post:

বঙ্গ-বিজেপি’র অনেক নেতার স্বপ্নে ঠাণ্ডা জল ঢেলে দিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷

রবিবার বিজয়বর্গীয় বলেছেন, ” এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে প্রজেক্ট করব না। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে লড়াই করবো এবং নির্বাচনে জিতবো৷”

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বঙ্গ- বিজেপি শিবির থেকে একের পর এক নাম ভেসে উঠছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে৷ দলের কেন্দ্রীয় নেতা বিজয়বর্গীয় এদিন এ ধরনের আলোচনাই খারিজ করে দিলেন৷

এদিকে বিজয়বর্গীয়’র এই বার্তার উত্তরে বিশিষ্ট সাংবাদিক রভীশ কুমার টুইটে বলেছেন, “বাংলায় বিজেপির হাল দিল্লির মতোই হবে৷ মনোজ তিওয়ারি আর দিলীপ ঘোষ একই জায়গায় দাঁড়িয়ে৷ সে কারনেই বিজেপি নাম ঘোষণা করতে পারছে না৷ কিন্তু নির্বাচনে পরাজয়ের পর সবাই দিলীপ ঘোষকেই কাঠগড়ায় তুলবে, তখন কেউই মোদিজিকে এই পরাজয়ের জন্য দায়ী করবে না৷”

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...