Friday, April 3, 2026

গভীর হচ্ছে নিম্নচাপ, ১১ জেলায় রেড অ্যালার্ট জারি…

Date:

Share post:

ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। গভীর হচ্ছে নিম্নচাপ । বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ তার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। এই আবহাওয়ায় থাকবে আগামী ৫দিন। পাশাপাশি হাওয়া অফিস প্রবল বজ্রপাতের সতর্কতা জারি করেছে । প্রবল বৃষ্টিপাতের ফলে আবহাওয়া দফতর আগেই জানিয়েছে বন্যার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

 

ইতিমধ্যেই সুন্দরবনের নদী বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা। দিঘা, শঙ্করপুর ,তাজপুর-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকায় জল জমেছে। এরইমধ্যে আবারও প্রবল বৃষ্টি হতে চলেছে। যার জেরে চিন্তার বিষয় থাকছেই।

এদিকে, দিল্লির মৌসম ভবন রাজস্থানের ১১ টি জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়ে রেড অ্যালার্ট জারি করল৷ মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ পূর্ব রাজস্থানের একাধিক জেলায় মুষলাধার বৃষ্টি হবে৷

শুধু তাই নয় পশ্চিম রাজস্থানের একাধিক জায়গাতেও প্রচুর বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ মৌসম ভবন আজ রাজস্থানের ৬ টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে৷ এই জেলাগুলির বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছ৷ চিতোরগড়,রাজসমন্দ,সিরোহি, বাংসবাড়া ও ডুঙ্গরপুর জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে৷

উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে৷ এই নিম্নচাপ বলয় দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে৷ এটাই পশ্চিম দিকে রাজসস্থানের উদ্দেশ্যে এগিয়েছে৷ মৌসম বিভাগ মধ্যপ্রদেশেও প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...