Monday, April 6, 2026

“থাকবো না ভেবে সময় কম দিচ্ছো?” হাসতে হাসতে পুলিশকর্তাকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর?

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে এবং পর্যালোচনা করতে ফের ভার্চুয়াল মিটিং-এর মাধ্যমে “প্রশাসনিক বৈঠক” শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে জেলা প্রশাসনের তরফে জেলাশাসক জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক, বিডিও এবং বিভিন্ন থানার ওসিদের সঙ্গে বৈঠক করছেন তিনি। সোমবার এমনই এক ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় ছিলেন দুই ২৪ পরগনা, হাওড়া, এবং হুগলির জেলা প্রশাসনের কর্তারা।

এই বৈঠকেই মুখ্যমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খানকে জিজ্ঞাসা করেন, “প্রমোশন তো অনেক দেরি আছে, সময় কি কম দিচ্ছো?” উত্তরে পুলিশ সুপার জানান, তিনি প্রয়োজনীয় সময় দিচ্ছেন।

এরপরই মুখ্যমন্ত্রী হাসতে হাসতে বলেন, “আমি বেশিদিন থাকবো না, এমন ভেবে সময় কম দিচ্ছো না তো?” এবার কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়ে বারুইপুরের পুলিশ সুপার বলেন, “না না ম্যাম, আপনি থাকবেন! আপনি থাকবেন না কেন!”

এমন উত্তর শোনার পর মুখ্যমন্ত্রী বলেন, “না না আমি না, মানে তুমি। তোমার তো প্রমোশন হয়ে যাবে। তুমি এসপি থেকে ডিআইজি হয়ে যাবে, ওই জেলায় বেশিদিন থাকবে না, এই ভেবে সময় কম দিচ্ছো না তো?”

তবে পুরোটাই হাসতে হাসতে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী কথা বলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...