Monday, April 6, 2026

শহরে বন্ধ হতে চলেছে বামা লরির প্যাকেজিং ও সরঞ্জাম তৈরির কারখানা

Date:

Share post:

কলকাতায় বন্ধ হতে চলেছে আরও একটি কারখানা। আগামী ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় তাদের প্যাকেজিংয়ের সরঞ্জাম তৈরির কারখানা বন্ধ করার কথা জানাল রাষ্ট্রায়ত্ত সংস্থা বামা লরি।

ওই কারখানার ৪০ জন স্থায়ী কর্মী কাজ হারাচ্ছেন। সংস্থার দাবি, ৪০ কর্মীর প্রত্যেকেই স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। কারখানার জমি শহরের বন্দরকে ফেরানো হবে। এই কারখানা বন্ধ হলে শহরের অন্য ব্যবসায় প্রভাব পড়বে না।

কারখানাটিতে শিল্পে ব্যবহৃত ব্যারেল তৈরি করা হত। এছাড়াও স্পেশালিটি লুব্রিক্যান্ট, কর্পোরেট ট্রাভেল এবং লজিস্টিক্স পরিষেবার সঙ্গে যুক্ত বামা লরি।

বামা লরির চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর প্রবাল বসু বলেন, “ কয়েক বছর ধরে বরাতের অভাবে কারখানাটি লোকসানে চলছিল। সেই কারণেই সংস্থার পরিচালন পর্ষদ সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি বন্ধ হলে সংস্থার লোকসান বছরে ৭-৮ কোটি টাকা কমবে।’’ এছাড়াও প্রবাল বসু বলেন, বামা লরির প্রধান ক্রেতা ছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্তু কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, ওই সব সরঞ্জাম ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা থেকেই কিনবে তারা। এর ফলে ২০১২ সাল থেকে বরাত হারাতে শুরু করে এই সংস্থা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...