Monday, April 6, 2026

আকাশগঙ্গায় অতিবেগুনি রশ্মির খোঁজ ভারতীয় স্যাটেলাইটের

Date:

Share post:

ছায়াপথ থেকে অতিবেগুনি রশ্মির খোঁজ নিল স্যাটেলাইট। ভারতের প্রথম মাল্টি ওয়েভ স্যটেলাইট অ্যাস্ট্রোস্যাট এই খোঁজ দিয়েছে। ইন্টার -ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স তথা আইইউসিএএ- র আন্তর্জাতিক দলের হাতে এই তথ্য এসেছে। জানা গিয়েছে, এই ছায়াপথ বা আকাশগঙ্গা পৃথিবী থেকে ৯.৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে।

আইইউসিএএ জানিয়েছে, মাল্টি ওয়েভ স্যাটেলাইটে পাঁচটি এক্সক্লুসিভ এক্স-রে এবং দূরবীন রয়েছে। AUDFS-01 নামে একটি গ্যালাক্সি থেকে অতিবেগুনি রশ্মি সনাক্ত করা গিয়েছে। অতিবেগুনি রশ্মি অনুসন্ধানের নেতৃত্বে ছিলেন আইইউসিএর সহযোগী অধ্যাপক ডঃ কনক শাহ। ভারত ছাড়াও এই গবেষণায় অংশ নেন ফ্রান্স, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। আইইউসি -র ডাঃ সোমক রায়চৌধুরী জানান, এর মাধ্যমে পৃথিবী ও মহাকাশের বয়স, উৎস ও শেষের সম্ভাব্য তারিখ জানা যেতে পারে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...