Saturday, June 27, 2026

একই পুরুষের সঙ্গে সম্পর্ক মা ও মেয়ের! মর্মান্তিক পরিণতি তরুণীর

Date:

Share post:

একই পুরুষের প্রেমে পড়েছিল মা ও মেয়ে। আর তাতেই মর্মান্তিক পরিণতি হলো তরুণীর। ঘটনা উত্তরপ্রদেশের বেরিলি জেলায়। মা ও তাঁর প্রেমিকের হাতেই খুন হলো বছর ১৯ এর তরুণীকে।

নিহত তরুণীর নাম উষ্মা। বেরিলির সুভাষনগর থানার পুলিশের কাছে পরিবার অভিযোগ জানায়, গত বৃহস্পতিবার রাতে তাঁদের তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হামলা চালায়। ঘটনায় আহত হন তরুণীর মা মুকেশা। মুকেশার চিৎকারেই বাকিদের ঘুম ভাঙে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কী ঘটেছিল বৃহস্পতিবার রাতে? পুলিশ সুপার শৈলেশ পান্ডে জানান, বৃহস্পতিবার উষ্মার বাড়িতে ঢুকেছিল কওশর। কেউ ঢুকেছে এই আওয়াজ ওই ঘরে যান তরুণী। ঘরে ঢুকতেই মুকেশা তাঁর গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। কওশর ও মুকেশা মিলেই তাঁকে খুন করে। মুকেশা কওশরকে একটি ছুরি দিয়ে তাঁকে আঘাত করার নির্দেশ দিয়েছিলেন।

পুলিশ সূত্রে খবর, কওশর নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল উষ্মার। আবার কিশোরীর মায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবক। জিজ্ঞাসাবাদে কওশর পুলিশকে জানিয়েছে, জোড়া সম্পর্কের জেরে বাড়িতে অশান্তি হতো। অন্যদিকে বিয়ের জন্য চাপ দিত উষ্মা। পথের কাঁটা সরাতে এই কাজ করেছে বলে দাবি অভিযুক্তের।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...