Friday, June 26, 2026

কোচবিহারে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ জনপ্রিয় নেতাদের

Date:

Share post:

বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ চাঙ্গা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসা বিজেপি হোক কিংবা বাম-কংগ্রেস, পাহাড় থেকে জঙ্গল অথবা সাগর থেকে শহর, ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। তারই অঙ্গ হিসাবে এবার উত্তরবঙ্গের কোচবিহারে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। এখানে বিজেপির বেশ কয়েকজন স্থানীয় জনপ্রিয় নেতা পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন।

কোচবিহার তৃণমূলের সভাপতি পার্থপ্রতীম রায়ের হাত ধরে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন চারজন দক্ষ সংগঠক ও নেতা-নেত্রী। কোচবিহার ২ নম্বর ব্লকের প্রভাবশালী নেতা পরিমল রায়, বিজেপির প্রাক্তন মহিলা জেলা সম্পাদক কমলা সরকার, বিজেপির ৩২ নম্বর মণ্ডলের প্রাক্তন সহ-সভাপতি কুমারজিৎ সরকার ও বিজেপি নেত্রী শোভানারি সাহা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁদের সঙ্গে কয়েকশো অনুগামীও তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থপ্রতীম রায়।

বিজেপি ছেড়ে আসা চার নেতা-নেত্রীকে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়। দলবদলের অনুষ্ঠানে তিনি বলেন, “বিজেপি ছেড়ে চারজন নেতানেত্রী যোগ দিয়েছেন আমাদের দলে। আমরা সাত দফায় যোগদান করাব আরও নেতানেত্রীকে। সেপ্টেম্বর পর্যন্ত এই দলবদল চলবে। জেলার বিভিন্ন স্থানে বিজেপি যুব মোর্চা ছেড়েও তৃণমূলে আসছেন অনেক নেতা-কর্মী।”

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে কোচবিহার জেলার একমাত্র লোকসভা আসনে তৃণমূলকে হারিয়ে জিতেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। একুশের বিধানসভা নির্বাচনের আগে সেই বিজেপির সংগঠনকে জোর ধাক্কা দিলো শাসক দল।

উল্লেখ্য, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা আহ্বান জানিয়েছিলেন যাঁরা ভুল করে বিজেপিতে গেছেন তাঁদের ফিরে আসার। তারপরই পর থেকে রাজ্যজুড়ে বিজেপির ভাঙন আর তৃণমূলের শক্তি বৃদ্ধির শুরু।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...