Monday, April 6, 2026

করোনা আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী  তরুণ গগৈ  

Date:

Share post:

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ আজ অর্থাত্‍ বুধবার সকালে টুইট করে এ কথা জানান ৮৫ বছরের প্রবীণ কংগ্রেস নেতা৷
তিনি টুইটারে লিখেছেন, ‘আমার গতকাল Covid 19 পজিটিভ এসেছে৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা দয়া করে অবিলম্বে করোনা টেস্ট করান৷’

 

অসমের তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ২০২১ সালের বিধানসভা ভোটে অসমের কংগ্রেস ক্ষমতায় ফিরতে মরিয়া। সেই জন্য করোনার মাঝেই গত কয়েকদিন একাধিক জায়গায় ঘুরেছেন তিনি। ২০০১ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা ১৬ বছর অসম শাসক করেন গগৈ।

তবে চিন্তার বিষয় হচ্ছে, তরুণ গগৈয়ের বয়স ৮৫ হয়েছে। শরীরে বার্ধক্যজনিত অন্যান্য কিছু রোগও রয়েছে তাঁর। এই অবস্থায় করোনা পজেটিভ অসমের কংগ্রেস শিবিরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন তিনি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...