Sunday, June 21, 2026

হঠাৎ শোভনের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ!

Date:

Share post:

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য দফতরে এক সম্বর্ধনা অনুষ্ঠানে ঠাট্টা সুরে শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে “ডাল-ভাতে”-এর রসায়ন দেখেছিলেন তিনি। রসিকতা হলেও ভরা প্রেস কনফারেন্স তা ভালো চোখে নেননি শোভন কিংবা বৈশাখী। সেটাই শেষবার। এরপর থেকে শোভন চট্টোপাধ্যায় কিংবা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা যায়নি। যদিও এখনও তাঁরা খাতায়-কলমে বিজেপিতে রয়েছেন। হয়তো বিজেপিতেই থাকবেন।

শোভনকে নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে গেল গেল রব উঠতেই, ফের নড়েচড়ে বসে বিজেপি। সক্রিয় থাক কিংবা নিষ্ক্রিয়, বিজেপি নেতৃত্ব চাইছে না একুশের বিধানসভা নির্বাচনের আগে শোভন দল ছেড়ে নতুন করে নিজের ঘর তৃণমূল কংগ্রেসে ফিরে যান। তাই শোভনের মান ভাঙানোর জন্য তাঁর সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, রাজ্য বিজেপির প্রভাবশালী গোষ্ঠী শোভনকে কোনওভাবেই দলে মেনে নিতে পারছে না। সম্ভবত সেই ধারণা ভাঙতেই এবার শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপি সভাপতি শোভন প্রসঙ্গে বলেন, “শোভনদা বিজেপিতেই আছেন। খুব তাড়াতাড়ি যোগ দেবেন দলীয় কর্মসূচিতে। ওনার কিছু বক্তব্য ছিল। সেকথা কেন্দ্রীয় নেতাদের বলার ছিল। সেই কথা হয়েছে।”

এখানেই শেষ নয়। শোভনকে নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, “ওনাকে আমি বেহালায় স্কুটারে চড়ে রাজনীতি করতে দেখেছি।”

Related articles

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...