Tuesday, March 24, 2026

মানিক সরকারকে গ্রেফতারের প্রতিবাদে বামেদের বিক্ষোভ, উত্তপ্ত ত্রিপুরা

Date:

Share post:

বামেদের বিক্ষোভে উত্তাল ত্রিপুরা। দফায় দফায় সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর প্রতিবাদে আগরতলায় পথে নামেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বেশ কিছুটা পথ মিছিল করে যাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে।
সাব্রুমের শিলাছড়িতে সিপিএম বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সিপিএমের বিরুদ্ধে অভিযোগ করেছে শাসক দল বিজেপি।
সিপিএমের ডাকা রাজ্য ব্যপী প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগরতলায় রাজপথে বেশ কিছুক্ষণ দলীয় মিছিলে হেঁটে প্রতিবাদে সামিল হন তিনি। মাঝ পথে পুলিশ মিছিল আটকায়। গ্রেফতার করা হয় মানিক সরকারকে। পরে অবশ্য তাঁকে মুক্তি দেওয়া হয়।
মানিক সরকারের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মী সমর্থকরা। তার জেরে পরিস্থিিত উত্তপ্ত হয়ে ওঠে।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...