Saturday, April 4, 2026

রাম মন্দির নির্মাণে ইতিহাসের পাতায় ঠাঁই ২৫০ বছরের পুরনো সীতা রসোই মন্দিরের

Date:

Share post:

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে। তাই তার চৌহদ্দিতে থাকা জরাজীর্ণ ধ্বংসস্তুপগুলিকে ভাঙার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই ।
আর সেই কারণেই ইতিহাসের পাতায় ঠাঁই হল ২৫০ বছরের পুরনো সীতা রসোই মন্দির। নিশ্চয়ই ভাবছেন কেন? আসলে ঐতিহ্য মোড়া এই মন্দিরটি ইতিমধ্যেই ভাঙা পড়েছে। এমন এক ডজন পুরনো মন্দির ভাঙা পড়বে বলে জানানো গিয়েছে । অবশ্য এই ভাঙার নেপথ্যে যুক্তি, মন্দিরগুলিতে প্রায় তিন দশক ধরে কোনও পুজো হয় না। কিন্তু সেই ধ্বংসস্তুপের মধ্যেও যে ইতিহাস লুকিয়ে আছে পরতে পরতে তাকে কি অস্বীকার করা যায়?

অযোধ্যার সীতা রসোই মন্দিরের চিত্র

শ্রীরামজন্মভূমি ট্রাস্ট আগেই জানিয়েছিল, রাম মন্দির চত্বরে এক ডজন পুরনো মন্দির ভাঙার কাজ শুরু হবে। সেইমতো সীতা রসোই মন্দির ভেঙে জায়গাটি ফাঁকা করার কাজ শুরু হয়েছে।অবশ্য  মন্দিরগুলি ভাঙা হলেও গর্ভগৃহে থাকা দেব-দেবীদের রাম মন্দির নির্মাণ হলে যথাস্থানে রেখে পুজো করা হবে বলে জানিয়েছে শ্রীরামজন্মভূমি ট্রাস্ট।সীতা রসোই ছাড়াও আননদ ভবন, কোহবর ভবন, সাক্ষী গোপালসহ এক ডজন মন্দির রয়েছে ওই চত্বরে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...