Wednesday, April 1, 2026

কাশ্মীরে ভারত-পাক সীমান্তে সুড়ঙ্গের সন্ধান! ‘করাচি’ লেখা বস্তা উদ্ধার

Date:

Share post:

জম্মুর সাম্বা অঞ্চলে ভারতের দিকে ৫০ মিটার এগিয়ে আসা একটি টানেল। টানেলের ভিতর আটটি বালির বস্তা তাতে লেখা ‘করাচি’। ওদেশ থেকে এদেশ আসার গোপন পথ। যে পথ দিয়ে ভারতে প্রবেশ করলে কেও টের পাবে না। বুধবার জম্মুতে ভারত -পাকিস্তান বর্ডারে এমনই সুড়ঙ্গের সন্ধান পেল বর্ডার সিকিওরিটি ফোর্স। গোটা এলাকায় অ আরও কী কী রয়েছে তা খুঁজে বের করতে জরুরী অভিযান চালাচ্ছে বিএসএফ।

কী ভাবে সন্ধান পাওয়া গেল এই সুড়ঙ্গের ?

বিএসএফ-এর টহলদারি চলাকালীন এই টানেল নজরে আসে জওয়ানদের। খবর পেয়ে বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল তাঁর বাহিনীকে নির্দেশ দেন কাঁটাতারের ব্যবস্থা খতিয়ে দেখার। এরপর বিএসএফ-এর বাহিনী ওই সুড়ঙ্গ পরিদর্শন করে। সেখানে পাকিস্তানের ছাপ দেওয়া আটটি বালির বস্তা উদ্ধার করে। তাতে করাচি লেখা ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সুড়ঙ্গটি অন্তত ২৫ ফুট গভীর।

বিএসএফ ও আইবি-এর বিশেষ বাহিনী গোটা এলাকা পরিদর্শন করে। তদন্তকারীদের অনুমান, অনুপ্রবেশ, অস্ত্র ও নেশাদ্রব্যের চোরাচালান-সহ অন্য নানা কারণেই এই সুড়ঙ্গ তৈরি হতে পারে।  বিএসএফ-এর আধিকারিকরা জনিয়েছেন, সুড়ঙ্গটির অনুপ্রবেশের মুখ পাক সীমান্ত থেকে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...