Saturday, April 4, 2026

স্টেট ব্যাঙ্কের পরবর্তী চেয়ারম্যান দীনেশকুমার খারা

Date:

Share post:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান হিসাবে দীনেশকুমার খারার নাম প্রস্তাব করল ব্যাঙ্কস বোর্ড ব্যুরো। বর্তমান চেয়ারম্যান রজনীশ কুমারের মেয়াদ শেষ হচ্ছে ৭ অক্টোবর। তারপর ওই পদে বসতে পারেন দীনেশকুমার খারা। রজনীশ কুমার ২০১৭ সালের অক্টোবরে এই পদে আসেন। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য। ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক সংস্থার প্রধান পদে কে বসবেন তা ঠিক করে ব্যাঙ্কস বোর্ড ব্যুরো। সেই সংস্থাই দীনেশকুমারের নাম প্রস্তাব করেছে। এসবিআই-এর চেয়ারম্যান বাছা হয় ব্যাঙ্কের ডিরেক্টরদের মধ্যে থেকেই। ব্যাঙ্কস বোর্ড ব্যুরো মনোনীত দীনেশকুমার খারাই এসবিআইয়ের চার ডিরেক্টরের মধ্যে প্রবীণতম।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...