Tuesday, February 24, 2026

সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মিছিল করতে গিয়ে পুলিশি বাধার মুখে অর্জুন

Date:

Share post:

উত্তর ২৪ পরগণার দুর্গানগর পোস্ট অফিস থেকে নিমতা থানা পর্যন্ত সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে একটি মিছিল শুরু করে বিজেপি। কিন্তু তার আগেই বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এবং অর্জুন সিং-এর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

অন্যদিকে, মহামারি আবহে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশি অনুমতি ছাড়া অর্জুনের মিছিলে হাজার দুয়েকের বেশি বিজেপি কর্মী-সমর্থক হাজির হয়েছিল। বেশিরভাগ সমর্থকের মুখে মাস্ক ছিল না বা থাকলেও তা ঝুলছিল। আর মিছিলে সামাজিক দূরত্ববিধির কথা যত কম বলা যায়, ততই মঙ্গল। পুলিশ খুব স্বাভাবিক ভাবে মিছিলে বাধা সৃষ্টি করলে, দু’পক্ষের মধ্যে শুরু হয় প্রবল ধস্তাধস্তি। তাদের বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ করে বিজেপি নেতৃত্ব।

মিছিল ভেস্তে যাওয়ার পর অর্জুন সিং তোপ দেগে বলেন, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এভাবে বিজেপিকে রোখা যাবে না। একুশে এর জবাব দেবে রাজ্যের মানুষ।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...