Saturday, June 13, 2026

গলতে পারে বরফ? বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে রাজি মসজিদ কমিটি

Date:

Share post:

দীর্ঘ ৫০ বছরের দ্বন্দ্বের পর মিলল বরফ গলার ইঙ্গিত। কলকাতা বিমানবন্দরের অন্দরে মসজিদ নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে সংশ্লিষ্ট কমিটি। বিমানবন্দরের ভিতরে মসজিদ থাকায় দ্বিতীয় রানওয়ে তৈরির কাজে সমস্যা হচ্ছে। জানা গিয়েছে, ইসলামিক সংগঠনের কাছে আবেদনের পর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে শেষমেষ আলোচনায় বসতে চলেছে মসজিদ কমিটি।

চলতি মাসে কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা হয়। এতে মৃত্যু হয় অনেকের। এরপরই দেশের বিমানবন্দরের অবস্থান নিয়ে পরীক্ষা করা হয়। বিমানবন্দরের পাশে বাড়তি কিছুটা জায়গা থাকে। বাড়তি এই জায়গাকে বলে রানওয়ে এন্ড সেফটি এরিয়া। রানওয়ের শেষে অন্তত ৯০ মিটার জায়গা থাকা বাধ্যতামূলক। বড় বিমান ওঠা নামার জন্য অন্তত ২৪০ মিটার জায়গা প্রয়োজন হয়। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের ক্ষেত্রে এই জায়গা মাত্র ১৬০ মিটার। ফলে মসজিদ না সরালে কলকাতা বিমানবন্দরকে বিপদজনক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার আশঙ্কা থাকছে। এ বিষয়ে মসজিদ কমিটির প্রধান সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “ইসলামিক বিধানকে সামনে রেখে কোনও রাস্তা বের হতে পারে কি না তার একটা পথ বলে দিয়েছিলাম।”

১৯২৪ সালে চালু হয় কলকাতা বিমানবন্দর ৷ মসজিদ তৈরি হয়েছিল ১৮৯০ সালে। ১৯৬২ সালে বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হয়। সেই সময় মসজিদের পাশে ছিল যশোর রোড। পরে যশোর রোডের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। ফলে বিমানবন্দরের ভিতরে থেকে যায় মসজিদ। বিমানবন্দর কর্তৃপক্ষের খাতায় বাঁকড়া মসজিদ ‘লিটল বয়।’ যশোর রোড ধরে বিরাটি ছাড়িয়ে এগোলে বিমানবন্দরের সাত নম্বর গেট। সেই গেটের ভিতরেই মসজিদ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...