Friday, April 3, 2026

৭৯ বছরের দাম্পত্য জীবনের বিশ্বরেকর্ড ইকুয়েডরের শতায়ু দম্পতির

Date:

Share post:

পক্ককেশী। চামড়ায় পড়েছে বার্ধক্যের ভাঁজ। শরীর গিয়েছে ভেঙে। কিন্তু তাঁদের জুটি “এভার গ্রিন”। একে অন্যের হাতে হাত রেখে পার করে ফেলেছেন নয় নয় করে ৭৯টা বছর।একইসঙ্গে গড়লেন বিশ্বরেকর্ডও। বিশ্বের প্রবীণতম দম্পত্তি হিসেবে নাম তুললেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

ইকুয়েডরের নাগরিক ১১০ বছরের জুলিয়ো সিজার মোরা তোপিয়া এবং তাঁর স্ত্রী ১০৪ বছরের ওয়ালড্রামিনা ম্যাক্লোভিয়া কুইন্টেরো।

তাঁদের সম্পর্কের শুরুটাও ছিল বেশ রোমান্টিক। স্কুলের ছুটিতে দিদির বাড়ি বেড়াতে গিয়েছিলেন ওয়ালড্রামিনা। সেখানেই জুলিয়োর সঙ্গে আলাপ। এরপর সেই আলাপ থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে প্রেম। খুব সুন্দর কবিতা লিখতেন জুলিয়ো। সেই কবিতাই সর্বপ্রথম মুগ্ধ করেছিল ওালড্রামিনাকে। উল্টোদিকে তাঁর রূপ, সুন্দর করে কথা বলার ক্ষমতা ও বড় মনের পরিচয় পেয়েই প্রেমে পড়েগিয়েছিলেন জুলিয়ো। বছর সাতেক চলে এই প্রেমপর্ব। তারপর পরিণতি পায় সেই প্রেম। গাঁটছড়া বাঁধেন জুলিয়ো ও ওয়াড্রামিনা।

সেটা ছিল ১৯৪১ সালের ৭ ফেব্রুয়ারি। এত বছরের দাম্পত্যজীবনের রহস্য জানতে চাইলে তাঁরা জানান, ভালোবাসা, পরিপক্কতা এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা। একটা সময় শিক্ষকতা করতেন পাঁচ সন্তানের বাবা-মা। বহুদিন হল উপভোগ করছেন অবসর জীবন। তাঁদের বড় ছেলে ৫৮ বছর বয়সে মারা যান। এছাড়া সকলেই এখনও একই সঙ্গে থাকেন। আর রয়েছে ১১ জন নাতি-নাতনি, তাঁদের ২১ জন ছেলেমেয়ে অর্থাৎ এই দম্পতির গ্রেট গ্র্যান্ড চিল্ড্রেন। আর ৯ জন গ্রেট গ্রেট গ্র্যান্ড চিল্ড্রেন। জুলিয়ো-ওয়াড্রামিনা আজও বাগান করাই হোক বা সিনেমা -থিয়েটার দেখা, সবই করেন একসঙ্গে। হাতে হাত রেখে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...