Monday, April 13, 2026

প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বামেরা

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করছে প্রশান্ত কিশোরের টিম৷ এই ধরনের ঘটনায় চরম বিরক্ত আলিমুদ্দিন ৷

সিপিএমের বক্তব্য, দিনকয়েক আগে উত্তরবঙ্গের এক প্রাক্তন সিপিএম বিধায়কের কাছে গিয়েছিল তৃণমূল নিযুক্ত প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা । শুক্রবার প্রাক্তন তথ্য-প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসের সঙ্গে টেলিফোনে প্রশান্ত কিশোরের টিমের প্রতিনিধিরা যোগাযোগ করেন বলেও জানা গিয়েছে । লাগাতার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সিপিএম নেতৃত্ব । ক্ষোভ এতটাই যে, প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার চিন্তা-ভাবনা করছে রাজ্য নেতৃত্ব ।
একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোরের টিম আরও বেশি করে যোগাযোগ করবে৷ এই আশঙ্কায়, সমস্ত বাম নেতা, কর্মী এবং প্রাক্তন মন্ত্রী, বিধায়কদের বলা হয়েছে “টেলিফোন রেকর্ড করুন”৷ সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেছেন, “ বিষয়টি নজরে রাখা হয়েছে । বাম নেতাদের সঙ্গে কতদূর যোগাযোগ করতে পারে প্রশান্ত কিশোরের টিম সেদিকে নজর রাখা হচ্ছে৷ দরকারে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷”

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ । তাঁরা বলেছেন, “বামপন্থীরা বিক্রি হয় না । সবার শিরদাঁড়াও বিক্রি হয় না । রাজ্যের মানুষ আগামীদিনে এদের উচিত জবাব দেবে ।”

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...