Friday, June 26, 2026

মোদিকে ডিসলাইক ! কমেন্টস সেকশন লক হলো

Date:

Share post:

চাণক্য চৌধুরি

বেচারা প্রধানমন্ত্রী !

‘অধঃপতন’ থামানোই গেল না৷ তাই ঢাকি-সমেত বিসর্জনের জরুরি সিদ্ধান্ত৷ প্রধানমন্ত্রী নিজে, তাঁর সঙ্গীসাথীরা বা ভক্তকুল ভাবতেই পারেননি দেশের এততো মানুষ ওনাকে এতখানি অপছন্দ করেন!

সোশ্যাল মিডিয়ার সঙ্গে
বেশ কয়েক বছর ধরেই চালু থাকা টেবিলের তলায় ডিল এখন সামনে চলে এসেছে৷ কিন্তু ওই সব ডিল-এ কী লাভ হলো ?

তাছাড়া, আইটি সেলের ওই অততো বড় মাতব্বর অমিত মালব্য-ই বা গেলেন কোথায় ? তিনিও তো দেখছি রক্ষা করতে পারলেন না৷

পরিস্থিতি যাচ্ছেতাই রকমের লজ্জাজনক হয়ে উঠছে দেখে ‘স্যর’-কে বাঁচাতে সক্রিয় হতে হলো PMO-কে৷ সোমবার একটু বেলার দিকে PMO আধিকারিকরা মোদিজির বড় সাধের “মন কি বাত “- এর কমেন্টস সেকশন-ই লক করে দিলো৷ নে, আর কোথায় ‘ডিসলাইক’ করবি, কর ৷

এছাড়া আর কোনও উপায়ও অবশ্য ছিলো না৷
‘ডিসলাইক’ বাটন যখন দেওয়া আছে, যারা প্রধানমন্ত্রীকে অপছন্দ করেন, তারা সেই বাটন টিপতেই পারেন৷ আর এখানেই গোল বেঁধেছে৷

সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা দেখলেই দেশের প্রধানমন্ত্রী কতখানি জনপ্রিয় তা বেশ মালুম হয় ৷

কিন্তু এবার তো উল্টে গেলো ছবিটা৷ ৩০ আগস্টের ‘জনপ্রিয়’ নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এ এবার কেন ডিসলাইকের জোয়ার? মোদির রবিবারের ‘মন কি বাত’-এ লাইক যেখানে 17K, সেখানে ডিসলাইক কেন 1.9 lakh?

আর সোমবার বেলার দিকে লাইক যেখানে 92K, সেখানে ডিসলাইক কেন 6.1 lakh ! ভাবা যায় ? এর পরেও কমেন্টস সেকশন লক করা হবে না ?

মোদির ‘মন কি বাত’ তো জনপ্রিয় অনুষ্ঠান, অথচ রবিবার সেই ‘মন কি বাত’-ই আচমকা অন্য বার্তা দিলো৷ এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে অনেক সাধারণ মানুষও৷ দেশজুড়ে যখন JEE-NEET পরীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন ‘মন কি বাত’-এ এই প্রসঙ্গে একটি কথাও না বলে উল্টে তিনি জাতীয় শিক্ষানীতিতে জোর দেওয়ার কথা বলেছেন। বলেছেন, “খেলনা আর খেলার মাধ্যমেই শিশুদের পড়াশুনোয় আরও আগ্রহী করে তুলতে হবে। শুধু এই কারণেই জাতীয় শিক্ষানীতিতে খেলার উপরে বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে৷”

মোদির এই মনোভাবকেই সম্ভবত তীব্র কটাক্ষ করেছেন লক্ষ লক্ষ মানুষ৷ প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

এদিন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর আগেই সোশ্যাল মিডিয়ায় #Mann_Ki_Nahi_Student_Ki_Baat ট্রেন্ডিং হয়৷
মূলত JEE-NEET নিয়ে কেন্দ্রের মনোভাবের প্রতিবাদেই এই ট্রেন্ডিং। এদিন দেখা যায় ইউটিউবে প্রধানমন্ত্রীর রবিবারের ‘মন কি বাত’-এর ভিডিয়োতে লাইকের থেকে ডিসলাইকের সংখ্যা অনেক বেশি। রবিরার বিজেপি মোদির যে ‘মন কি বাত’-এর পোস্ট করে ইউটিউবে চ্যানেলে শেয়ার করে, তাতে রীতিমতো ডিসলাইকের বন্যা।

রবিবার রাত ১২টা পর্যন্ত বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শেয়ার করা ‘মন কি বাত’-এ লাইক করেছেন ১৭ হাজার ( 17K) মানুষ, আর ডিসলাইক অর্থাৎ অপছন্দ করেছেন ১.৯ লক্ষ ( 1.9 lakh) মানুষ। যা বিজেপির কপালের ভাঁজ বাড়াতে যথেষ্ট। আর সোমবার সব রেকর্ড ভেঙ্গে ডিসলাইক দাঁড়ায় 6.1 লক্ষে৷
রাজনৈতিক মহল বলছে, JEE-NEET পরীক্ষা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে দেশের বহু পড়ুয়াই অসন্তুষ্ট। এদিনের ‘মন কি বাত’-এ ডিসলাইকের বন্যা পরীক্ষার্থীদেরই সেই ক্ষোভই প্রকাশ্যে এসেছে৷

মাত্র ৬ বছরেই এত মানুষ নরেন্দ্র মোদিকে অপছন্দ করছেন এবং প্রকাশ্যে তা বলছেনও, গেরুয়া শিবিরের কাছে আচম্বিতে এত বড় “আঘাত” …. ভাবা যাচ্ছে না !

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...