Friday, June 26, 2026

কারাবাস, জরিমানা অথবা ক্ষমা, প্রশান্ত ভূষণ মামলায় শাস্তি ঘোষণা আজ

Date:

Share post:

৬ মাসের কারাবাস অথবা ২ হাজার টাকা জরিমানা৷ অথবা দুটোই একসঙ্গে৷ অথবা সতর্ক করে ক্ষমা করে দেওয়া৷

বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ মামলায় তাঁর ঠিক কোন শাস্তি হবে, সেই ঘোষণা আজ, সোমবার হতে পারে৷ শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই শাস্তি ঘোষণা করবেন ৷ তবে আজ প্রশান্ত ভূষণের কোনও শাস্তি ঘোষণা হলেও তা সঙ্গে সঙ্গে কার্যকর হবে না। এর কারণ ভূষণের একটি রিভিউ পিটিশন আদালতে দাখিল করা আছে৷ এই পিটিশনের শুনানি হবে অন্য বেঞ্চে৷ যেহেতু আগামীকাল, ১ সেপ্টেম্বর, বিচারপতি অরুণ মিশ্র অবসর নেবেন, তাই অন্য বেঞ্চে রিভিউ পিটিশনের শুনানি হবে। রিভিউ পিটিশনের ফয়সালা না হওয়া পর্যন্ত সাজা কার্যকর হয় না।

গত ১৪ আগস্ট আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন আইনজীবী প্রশান্ত ভূষণ৷ তাঁকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু নিজের অবস্থান থেকে সরতে রাজি হননি আইনজীবী প্রশান্ত ভূষণ। রাজি হননি আদালতের সামনে ক্ষমা চাইতেও। এমন পরিস্থিতিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, আজ সোমবার জানা যাবে৷

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...