Tuesday, March 24, 2026

কাল দিল্লির গাইড লাইন পেলে বুধবার রেল-রাজ্য বৈঠকে মেট্রো সিদ্ধান্ত

Date:

Share post:

দেশ জুড়ে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চালানোর ভাবনায় রেল মন্ত্রক। কিন্তু রাজ্যে সেদিন লকডাউন থাকায় মেট্রো চলার প্রবল সম্ভাবনা ৮ সেপ্টেম্বর থেকে। কলকাতার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানান, কাল, মঙ্গলবার রেল ও মেট্রো রেল চালানোর গাইড লাইন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের হাতে চলে আসবে। তাহলে বুধবারই নবান্নের সঙ্গে মেট্রো রেলের বৈঠকের প্রবল সম্ভাবনা। মোটামুটি নয়া নির্দেশিকা মেট্রোর যাত্রীদের মানতে হবে, সেগুলি হলো…

১. মেট্রোয় ঢোকার মুখেই স্যানিটাইজেশন ও থার্মাল স্ক্রিনিং হবে।

২. মেট্রোয় আপাতত কোনও টোকেন নয়, স্মার্ট কার্ড থাকবে।

৩. কার্ড রিচার্জ করতে মেট্রো নতুন অ্যাপ নিয়ে আসবে। অ্যাপ থেকে রিচার্জ হবে।

৪. মেট্রোয় যাত্রীদের প্রবেশেও বাধ্য বাধকতা থাকবে।

৫. মেট্রোয় একটি সিট বাদ দিয়ে বসানোর পরিকল্পনা।

৬. প্রতি ট্রিপের পর ট্রেন স্যানিটাইজ করা হবে। প্রতি মেট্রোয় ৮টি কামরা থাকবে। প্রতি কামরায় ৪টি দরজা। মানে ট্রেন প্রতি ৩২জন আরপিএফ লাগবে। আপ ডাউনে একসঙ্গে ট্রেন এলে ৬৪জন আরপিএফ রাখতে হবে।

এই ভাবনাতেই বুধবার নবান্নের সঙ্গে বৈঠকে বসতে চাইছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...