Saturday, June 13, 2026

JEE পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে রাজ্য বিজেপিও

Date:

Share post:

করোনা আবহে সূচি নিয়ে অনেক বিতর্কের মধ্যে দিয়েই আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা। এখন পরীক্ষা আয়োজনে আপত্তি থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে পরীক্ষার দিনগুলিতে সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত রাজ্যজুড়ে সমস্ত রুটের বাস, ট্যাক্সি অটো চালানোর কড়া নির্দেশ জারি করেছে নবান্ন। যাতে পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফিরতে পারে। কেন্দ্রের শিক্ষামন্ত্রী সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের এমন আবেদন করেছিলে। এবং কেন্দ্রের সঙ্গে সংঘাত থাকলেও পরীক্ষার্থীদের স্বার্থে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থাই রাখছে।

এদিকে, পরীক্ষার্থীদের সুবিধার্থে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপিও। ৩টি জেলায় বিজেপির পক্ষ থেকে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতি জারি করে বিজেপির তরফে জানানো হয়েছে, মেদিনীপুর, ঝাড়গ্ৰাম ও বিষ্ণুপুরে নিজেদের চেষ্টায় বাস চালাবে বিজেপি। আগামিকাল JEE মেইন পরীক্ষার্থীদের সুবিধার্থের জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে বিজেপির তরফে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...