Saturday, June 20, 2026

আশঙ্কা সত্যি করে জিডিপিতে ধস, বৃদ্ধি কমল ২৩.৯ শতাংশ

Date:

Share post:

আশঙ্কা ছিলই। তা মিলেও গেল। ৪০ বছর পরে ফের জিডিপির হার শূন্যের নীচে নামল। গত বছরের এই সময়সীমার তুলনায় তা কমেছে ২৩.৯ শতাংশ। সোমবার ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস (এনএসও)-এর তরফে বর্তমান অার্থিক বছরের (২০২০-’২১) প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনের আর্থিক বৃদ্ধির হার প্রকাশ করা হয়। তাতেই এই তথ্য প্রকাশিত। ১৯৯৬ সাল থেকে ত্রৈমাসিকের হিসেবে জিডিপি-র হার প্রকাশ শুরু হয়েছিল। গত আড়াই দশকে কখনওই জিডিপি বৃদ্ধির হার শূন্যের নীচে নামেনি। করোনা মহামারি পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের জেরে অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে যাওয়ায় আর্থিক বৃদ্ধির হার মুখ থুবড়ে পড়ে। ফলে জিডিপির এই পতন অবশ্যম্ভাবী ছিল। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের বড় সময়টাই লকডাউনের জেরে দেশের অর্থনীতি কার্যত অচল থাকে। ফলে জিডিপি-র সঙ্কোচন ও আর্থিক বৃদ্ধির হার শূন্যের নীচে থাকার বিষয়টি আগেই আঁচ করা যাচ্ছিল।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...