Friday, April 3, 2026

পাক ঘনিষ্ঠতা নিয়ে তোপ ফারুখ আবদুল্লার

Date:

Share post:

৩৭০ ধারা ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছে কাশ্মীরের বিরোধী দলগুলি। আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা গত ২২ আগস্ট কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদু্ল্লার বাড়িতে এই নিয়ে বৈঠকে বসেন বিরোধী নেতারা। এরপরই বিরোধী দলগুলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছে পাকিস্তান। শুধু তাই নয় বিজেপি বিরোধী আন্দোলনে কাশ্মীরের পাশে থাকার বার্তা দিয়েছে প্রতিবেশী দেশ। পাকিস্তানের এহেন আচরণের তীব্র সমালোচনা করেছেন ফারুখ আবদু্ল্লা।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, “জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলিকে বরাবর হেনস্থা করার চেষ্টা করেছে পাকিস্তান। এখন বিজেপির বিরোধিতা করতে গিয়ে আমাদের হঠাৎ পছন্দ করছে। ওদের বুঝতে হবে আমরা কেন্দ্রীয় সরকার বা সীমান্তের ওপারের, কারোর হাতেরই পুতুল নই। জম্মু-কাশ্মীরের মানুষের প্রতি দায়বদ্ধ আমরা। ওঁদের জন্য কাজ করে যেতে চাই।”

জঙ্গিদের জন্য প্রায়ই ভূস্বর্গে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এ বিষয়ে ফারুখ আবদুল্লা বলেন, ” সীমান্তের ওপার থেকে জঙ্গিদের কাশ্মীরে না পাঠানোর অনুরোধ করছি পাকিস্তানের কাছে। লাগাতার এই রক্তপাতের ঘটনা বন্ধ হওয়া দরকার। প্রায় প্রতিদিনই এই ঘটনায় সীমান্তের বহু মানুষের মৃত্যু হচ্ছে। জম্মু-কাশ্মীরের বিরোধী দলগুলি শান্তিপূর্ণভাবেই মানুষের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।”

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...