Tuesday, June 23, 2026

“বিজেপি-ফেসবুক অলিখিত জোটসঙ্গী”- গত বছরই সংসদে বলেছিলেন ডেরেক

Date:

Share post:

ফেসবুকের গৈরিকীকরণ বা ফেসবুকের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগ গত বছরের জুন মাসেই রাজ্যসভায় তুলেছিল তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ২৫ জুন ২০১৯-এ রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, বিজেপি বিরোধী কোনও কথাই ফেসবুক পোস্ট করতে দিচ্ছে না।বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ডেরেক অভিযোগ করেন, এনডিএ-র অলিখিত জোটসঙ্গী হচ্ছে ফেসবুক। সংস্থার উচ্চপদস্থ কর্তারা বিজেপির আইটি সেলের কর্মীদের মতো কাজ করছেন। সেখানে বিজেপি বিরোধী কোনও মত প্রকাশ করা যাচ্ছে না। এই ধরনের কোন পোস্ট হলে সেটা ব্লক করে দেওয়া হচ্ছে। ফেসবুকের নিয়ন্ত্রণে থাকা হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে অভিযোগ করেন ডেরেক। শুধু তাই নয়, এই বিষয়ে সংবাদমাধ্যমও খবর করতে পারছে না। এটা এক বছর আগে সংসদে জানিয়েছিল তৃণমূল। এবছর জুলাই-অগাস্ট মাস থেকে যখন ফেসবুক-বিজেপি গোপন আঁতাঁত নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল। তখনই একটি ভিডিও প্রকাশ করে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এই সন্দেহ তারা এক বছর আগেই প্রকাশ করেছিল।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...