Wednesday, April 1, 2026

ভারতে করোনায় মৃত্যু ছাড়ালো ৬৫ হাজার

Date:

Share post:

গোটা দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। রোজই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬৯ হাজার ৯২১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬ লক্ষ ৯১ হাজার ১৬৭।

পাশাপাশি, এই ২৪ ঘন্টার মধ্যে দেশজুড়ে মৃত্যু হয়েছে আরও ৮১৯ জন রোগীর। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু বেড়ে হলো ৬৫ হাজার ২৮৮ জন। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৮৫ হাজার ৯৯৬ জন সক্রিয় করোনা রোগী। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয়ের পর সুস্থ হয়ে গিয়েছেন ২৮ লক্ষ ৩৯ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ০৮১ জন করোনাজয়ী।

Related articles

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...