Friday, April 3, 2026

সানি লিওন থেকে কার্টুন চরিত্র, কলেজে ভর্তি প্রক্রিয়ায় উঠে এলো আসল তথ্য

Date:

Share post:

করোনা মহামারি আবহের মধ্যেই চলছে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া। ভর্তির মাধ্যম হিসেবে অনলাইন ব্যবস্থা করা হয়েছে সর্বত্র। আর এখানেই যত বিপত্তি! রাজ্যজুড়ে কলেজে অনলাইন ভর্তির আবেদনে ”পর্নস্টারদের” ছড়াছড়ি! শুধু তাই নয়, “কার্টুন” আবেদনকারীদের রমরমা। অর্থাৎ, কলেজে ভর্তি নিয়ে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কোন একটি দুটি বিশেষ কলেজ নয়, একের পর এক কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে মজা চলছে।

কোথাও সানি লিয়ন, তো কোথাও মিয়া খালিফা! আবার কোথাও ডোরেমন, সিনচ্যানদের মত কার্টুন চরিত্রও কিংবা নেহা কক্করের মত গায়িকার নামে ভুয়ো আবেদন করে ভর্তি প্রক্রিয়াকে হাসির খোরাকে পরিণত করা হয়েছে।

একাধিক কলেজ থেকে এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ছিল পুলিশ। আর তার ফলেই এবার সামনে এলো আসল গল্প। পুলিশি তদন্তে উঠে এল, এসবের পিছনে পশ্চিমবঙ্গ নয়, সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছিল।

সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেস ব্যবহার করে আশুতোষ কলেজে ইংরেজি অনার্সে সানি লিওনের নামে অনলাইনে আবেদন করা হয়।

লালবাজার সূত্রে খবর, পুরো বিষয়টা একটাই জায়গা এখানে থেকেই করা হয়েছে বলে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা। একইভাবে অনান্য কলেজের ক্ষেত্রেও অন্য দেশের আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে বলেই অনুমান করছেন তাঁরা।

আরও পড়ুন- সাফল্যের স্বীকৃতি, জঙ্গিদমনের নেতৃত্বে প্রথম মহিলা আইজি চারু সিনহা

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...