Friday, June 26, 2026

‌এবার পৃথিবীর সবথেকে কাছে আসবে গ্রহাণু, সতর্কতা নাসার

Date:

Share post:

১ সেপ্টেম্বর পৃথিবীর সবথেকে কাছে আসতে পারে মারণ গ্রহাণু। ইতিমধ্যেই সর্তকতা জারি করেছে নাসা। 11 ES4 এই গ্রহাণু আকারে ছোট হলেও, পৃথিবীর থেকে দূরত্ব অনেক কম। আর তাই চিন্তা বাড়ছে নাসার।

দ্য জেট প্রোপালশন ল্যাবরেটরি জানিয়েছে, ১৯৮৭ সালে পৃথিবীর সব থেকে কাছে চলে আসে গ্রহাণু। যার দূরত্ব ছিল ২০ লক্ষ কিলোমিটার। কিন্তু 11 ES4 গ্রহাণুর দূরত্ব এখনও পর্যন্ত সব থেকে কম বলে জানাচ্ছে নাসা। নাসার পক্ষ থেকে বলা হয়েছে, পৃথিবীর থেকে এর আনুমানিক দূরত্ব থাকতে পারে প্রায় ১২ লক্ষ কিলোমিটার।

নাসা জানিয়েছে, ২০৩২ সালে ফের এমনই একটি গ্রহাণু পৃথিবীর কাছে চলে আসতে পারে। বিজ্ঞানীদের ধারণা, ওই গ্রহাণুর দূরত্ব ১২ লক্ষের কাছাকাছি থাকবে। তবে বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর কাছ দিয়ে গেলেও কোনও সংঘর্ষ হবে না গ্রহাণুর।

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...