Friday, April 10, 2026

সুশান্ত মৃত্যু তদন্তে মাদক যোগ নিয়ে জিজ্ঞাসাবাদ জাতীয় স্তরের ক্রীড়াবিদকে

Date:

Share post:

সুশান্ত মৃত্যু তদন্তে মাদক যোগ নিয়ে এবার জিজ্ঞাসাবাদ করা হল জাতীয় স্তরের বিলিয়ার্ড ও স্নুকার প্লেয়ার ঋষভ ঠক্করকে। এই ঋষভ আবার রিয়া চক্রবর্তীর বন্ধু। হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে তাকে ডেকে পাঠায় ইডি। গতকাল তাকে টানা আট ঘণ্টা জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, উদয়পুরে একটি অনুষ্ঠানে থাকাকালীন রিয়া এবং ঋষভের মধ্যে হওয়া একটি চ্যাট তদন্তকারীদের নজরে। দেখা যাচ্ছে, ওই সময় ঋষভ অন্য এক ব্যক্তিকে বলছেন টাকা দিয়ে প্যাকেট নিয়ে যেতে। ইডির জেরায় বিলিয়ার্ড প্লেয়ার তাঁর মাদক যোগ অস্বীকার করলেও তদন্তকারীদের অনুমান, ক্রীড়া মহলে ঋষভের বন্ধুরাও মাদক ব্যবহার ও আদানপ্রদানে জড়িত। ইডির পর ঋষভকে নারকোটিক কন্ট্রোল ব্যুরো তলব করতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : সুশান্ত কাণ্ডে গ্রেফতার রিয়ার ভাইয়ের ঘনিষ্ঠ মাদক পাচারকারীরা

Related articles

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...