Monday, April 13, 2026

রাজ্যসভা থেকে বেতন ও ভাতা নেন না প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ

Date:

Share post:

রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে এবছরের মার্চ মাসে রাজ্যসভার সাংসদ হয়েছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তবে তিনি রাজ্যসভার সদস্য হিসাবে প্রতি মাসে প্রাপ্য বেতন তোলেন না। যাতায়াতের ভাতা বাদ দিয়ে অন্য কোনও ভাতাও নেন না। সম্প্রতি তথ্যের অধিকার আইনের মাধ্যমে করা এক আবেদনপত্রের জবাবে এই তথ্য জানিয়েছে রাজ্যসভার সচিবালয়। শপথের পরেই গগৈ নিজেও জানিয়েছিলেন, তিনি রাজ্যসভা থেকে প্রাপ্য বেতন নেবেন না। প্রাক্তন প্রধান বিচারপতি হিসাবে প্রাপ্য তাঁর মাসিক পেনশন ৮২ হাজার ৩০১ টাকা তিনি নিয়ে থাকেন, ফলে রাজ্যসভার বেতন নেবেন না। আরটিআই সূত্রে জানা গিয়েছে, গগৈ ছাড়াও আরও দুই রাজ্যসভা সাংসদ বেতন নেন না। এরা হলেন বিজেপির রাকেশ সিনহা ও আরজেডির মনোজ ঝা। দুজনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তবে রাজ্যসভার বেতন না নিলেও তাঁরা প্রাপ্য অন্যান্য ভাতা গ্রহণ করেন।

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...