Tuesday, April 14, 2026

ভ্যাকসিন সরবরাহ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনও উদ্যোগে যোগ দেবে না আমেরিকা

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু চিনের প্রতি পক্ষপাতদুষ্ট। এই যুক্তিতে কোভিড ভ্যাকসিন সরবরাহের বিষয়ে হু-র কোনও পরামর্শ বা উদ্যোগে সামিল হবে না আমেরিকা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একথা জানিয়ে দেওয়া হল। বলা হয়েছে, আমেরিকায় কোভিড ভ্যাকসিন তৈরির কাজ খুবই আশাপ্রদভাবে এগোচ্ছে। এই বিষয়ে বন্ধু দেশগুলির সঙ্গে মতবিনিময় করতে অবশ্যই রাজি মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্ত থাকবে সেখানে থাকবে না আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগে বারবার বলেছেন, করোনা বিশ্ব মহামারি নিয়ে শুরু থেকে ভুল বুঝিয়েছে চিন। আর ওদের কথাই চোখ বুজে বিশ্বাস করেছে হু। ভাইরাস কীভাবে ছড়ালো তার কোনও যথাযথ তদন্ত হয়নি। যে চিনের জন্য গোটা বিশ্বে মারণ ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছে, তার প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই তাদের বয়কট করা হবে। হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডিরে বলেছেন, ভাইরাসকে হারাতে গ্লোবাল পার্টনারদের সঙ্গে কাজ করতে তৈরি আমেরিকা। কিন্তু দুর্নীতিগ্রস্ত চিন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হবে না। প্রসঙ্গত, বিশ্বের প্রায় ১৭০ টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভিড ভ্যাকসিন গ্লোবাল অ্যাকসেস বা কোভ্যাক্স ফেসিলিটির সঙ্গে যুক্ত হয়েছে। এর মাধ্যমে ভ্যাকসিন তৈরি, নিরাপদ ডোজ নির্ণয় ও সব দেশে সরবরাহের কথা আলোচনা হয়েছে। যদিও রেষারেষির জেরে ভ্যাকসিন নিয়ে আমেরিকার একলা চলো নীতির সমালোচনা করেছেন বহু স্বাস্থ্য বিশেষজ্ঞই।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...