Friday, April 3, 2026

উস্কানি-হিংসা-ঘৃণা ছড়াচ্ছে এই বিজেপি নেতা! নিষিদ্ধ করলো ফেসবুক

Date:

Share post:

সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যেমন অনেক ভাল কিছু হচ্ছে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে অসৎ উদ্দেশে মানুষে মানুষে হানাহানি তৈরি করছে একশ্রেণীর লোকেরা। যা নিয়ে গোটা বিশ্বের মতো আমাদের দেশেও ভুরিভুরি অভিযোগ। এবার নড়েচড়ে বসেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রতিটা পোস্ট-এর মনিটরিং শুরু করেছে তারা। কোনও পোস্ট সমাজে নেতিবাচক প্রভাব ফেললেই তা সরিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে কোনও ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করছে ফেসবুক। বিশেষ করে, “হেট স্পিচ” নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মার্ক জুকারবার্গের সংস্থা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এমনই পদক্ষেপের অঙ্গ হিসেবে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংকে ঘৃণা ও হিংসা ছড়ানোর অভিযোগে ব্যান করল।

সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে “হেট স্পিচ” নিয়ে সম্প্রতি দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়েছে মার্ক জুকারবার্গের সংস্থা। তাই এবার ফেসবূুক কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে হিংসা বা ঘৃণা ছড়ানোর চেষ্টা করলে কাউকেই রেয়াত করা হবে না।

কংগ্রেস-সহ দেশের বিরোধী শিবির অভিযোগ করেছিল, ফেসবুক বিজেপির হয়ে রাজনৈতিক প্রচারের কাজ করছে। সেই অভিযোগ খণ্ডন করতেই বিজেপির বিধায়ককে নিষিদ্ধ করে অবস্থান স্পষ্ট করল ফেসবুক। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন আগেই জানিয়েছিলেন, যে কোনও পরিস্থিতিতে নিরপেক্ষ থাকাটাই তাঁদের সংস্থার মূলমন্ত্র। তবুও ফেসবুকের বিরুদ্ধে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করছিল বিরোধী শিবিরগুলি।

এদিকে বিজেপি শিবিরের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে, ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহনের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ রয়েছে। আর তাই এদেশে কংগ্রেসকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিচ্ছে ফেসবুক। আর এই সবের মধ্যে বিজেপি বিধায়ককে ব্যান করার মাধ্যমে ফেসবুক বুঝিয়ে দিল তারা সঠিক পথেই হাঁটছে।

আরও পড়ুন- রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ লক্ষ ৭০ হাজার

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...