Sunday, June 14, 2026

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খয়রাশোল, চলল গুলি-বোমা

Date:

Share post:

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খয়রাশোল। শুক্রবার দুপুরে পঞ্চায়েত অফিসের ছাদ থেকে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দলের নেতার বিরুদ্ধে। পালটা হামলায় রণক্ষেত্র হয়ে ওঠে বীরভূমের খয়রাশোলের বাবুইজোড় পঞ্চায়েত অফিস। মূহুর্মূহু বোমাবাজির পাশাপাশি চলল গুলি। প্রায় ১ ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয় লাভপুর থানার পুলিশ।

অভিযোগ, খয়রাশোলের বাবুইজোড় গ্রামপঞ্চায়েতটির দখল রয়েছে তৃণমূলের আবদুর রহমান গোষ্ঠীর হাতে। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ স্থানীয় হরিহাটতলা গ্রামের অনুন্নয়ন নিয়ে স্মারকলিপি দিতে যান কেদার ঘোষ গোষ্ঠীর লোকেরা। পঞ্চায়েত অফিসের সামনে পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে ছাদ থেকে গুলি চালান বলে অভিযোগ। আবদুর রহমান গোষ্ঠীর এক নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। সেই সময়ের মতো কেদার গোষ্ঠীর লোকজন ফিরে গেলেও, কিছুক্ষণের মধ্যে পঞ্চায়েত অফিসের সামনে প্রচুর মানুষ নিয়ে তাঁরা উপস্থিত হন। অভিযোগ, অফিস লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো বোমা ছোড়া হয়। মাস্কেট থেকে চালানো হয় গুলি। প্রায় ১ ঘণ্টা ধরে এই হামলায় পঞ্চায়েত অফিস এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি ও বাইক।

ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছয় লাভপুর থানার পুলিশ।ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা ও গুলির খোল উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে থাকছে না কোনও প্রশ্ন-উত্তর পর্ব

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...