Tuesday, March 24, 2026

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বকেয়া টাকায় কাটছাঁট ট্রাম্প প্রশাসনের

Date:

Share post:

আমেরিকার কাছ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বকেয়া টাকা পায় তার 60 মিলিয়ন ডলারের বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেবে না আমেরিকা। একথা সাফ জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দু’দিন আগেই ট্রাম্প প্রশাসন জানিয়েছিল যে কোভিড -১৯ ভ্যাকসিন বন্টন বা হু-এর কোনও অনুষ্ঠানেই তারা অংশ নেবে না। এরপর এই সিদ্ধান্ত রীতিমতো চাপে ফেলল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মনে করছেন বিশেষজ্ঞরা। হু-এর পাওনা অর্থ যেভাবে কাটছাঁট করল আমেরিকা তার নেপথ্যেও যে যথেষ্ট সঙ্গত কারণ আছে তা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট কতগুলি প্রোগ্রাম ছাড়া অন্য কোনও অনুষ্ঠানে আমেরিকা অংশ নেবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বাৎসরিক এককালীন ভিত্তিতে অনুদান দেওয়ার কথা ঘোষণা করল আমেরিকা। এইসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও দান, লিবিয়া ও সিরিয়ায় ইনফ্লিয়েঞ্জা মোকাবিলা সংক্রান্ত প্রকল্প।
ট্রাম প্রশাসনের অভিযোগ, করোনা মহামারীর আবহে যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার, তা তারা নেয়নি। বরং চিনের সঙ্গে হাত মিলিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে । সেই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করতে চায় ট্রাম্প প্রশাসন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হু-এর তহবিলে যে 102 মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার প্রশাসন, তা কমিয়ে 52 মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। বাকি টাকা অন্যান্য উন্নয়ন খাতে ব্যয় করতে চায় আমেরিকা।
কয়েক সপ্তাহ ধরে করোনার টিকা নিয়ে হু বনাম আমেরিকার বিবাদ তুঙ্গে, এক সঙ্গে কাজ করতে নারাজ ট্রাম্প। বিশ্বের কোন দেশ আগে ভ্যাকসিন পাবে, কোথায় কী পরিমাণ ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে সে নিয়ে বৃহত্তর পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৭০টি দেশের সঙ্গে আলোচনা চলছে।
করোনা সংক্রমণের কথা চেপে গিয়ে হু চিনের সঙ্গ দিয়েছে, এমন অভিযোগ আগেও তুলেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ঠাণ্ডা লড়াই এখনও চলছে। হু-কে অর্থ সাহায্য দেওয়াও বন্ধ করে চাপ বাড়ালো মার্কিন সরকার।

কোভ্যাক্স কর্মসূচীতে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ইউরোপিয়ান দেশগুলিকে যোগ দেওয়ার আবেদন করেছিল হু। কিন্তু এখানেই বেঁকে বসেছেন ট্রাম্প।তবে এই নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় আমেরিকাকে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...