Saturday, June 20, 2026

৯ সেপ্টেম্বর পর্যন্ত সৌভিক ও মিরান্ডার এনসিবি হেফাজত, কাল ডাক রিয়াকেও

Date:

Share post:

আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডার হেফাজত পেল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। সুশান্তকাণ্ডে দুজনকেই গতকাল এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের তোলা হয় মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্টে। তাদের বিরুদ্ধে ২০ (বি), ২৮, ২৯, ২৭(এ) ধারা দিয়েছে এনসিবি। কাল সুশান্তের বান্ধবী রিয়াকে তলব করেছে এনসিবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিয়ার বিরুদ্ধে মাদক ব্যবহার ও কেনাবেচার গুরুতর প্রমাণ পাওয়া গিয়েছে। সূত্রের খবর, রিয়াকে সৌভিকের মুখোমুখি বসিয়ে এই বিষয়ে জেরা করার পরিকল্পনা নিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা জানিয়েছেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত নিয়মিত নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন। তাঁর নির্দেশেই স্যামুয়েল মাদক কিনত বলে জেরায় উঠে এসেছে। সুশান্ত ও রিয়া দুজনেই মাদক সেবন করতেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সাক্ষীরা। এই বিষয়ে আরও অনুসন্ধানের জন্য সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার দীপেশ সাওয়ান্তকেও তলব করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। এই মামলায় সম্ভবত দীপেশকে সাক্ষী করতে চলেছে এনসিবি।

আরও পড়ুন : সুশান্তের ফ্ল্যাটে সিবিআই টিম, সঙ্গে এইমসের তিন চিকিৎসক

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...